
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিম বাদশা, নির্বাহী সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য খোকন রঞ্জন দে, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।
এছাড়াও ৩ নম্বর তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ার ও সাধারণ সম্পাদক রায়হান নাফিস বক্তব্য রাখেন। বক্তারা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
পরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।