1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বদা দেশ ও জনগণের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ : গোলাম মাহমুদ আজম

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ফ্রান্স শাখার আহবায়ক গোলাম মাহমুদ আজম দেশ ও প্রবাসের সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২০ আগস্ট বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় স্বেচ্ছাসেবক দলের ফ্রান্স শাখার আহবায়ক গোলাম মাহমুদ আজম বলেন, স্বেচ্ছাসেবক দল সর্বদা দেশ ও জনগণের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, তা সফল করতে প্রতিটি নেতাকর্মীকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের সকল নিবেদিতপ্রাণ নেতা ও কর্মীকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথে গুরুত্বপূর্ণ, সক্রিয় ভূমিকা পালন কারী সাহসী ত্যাগী নেতা গোলাম মাহমুদ আজম।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য, বিশ্বজুড়ে সংগঠনের সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট