1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে এক র’ক্তক্ষয়ী ও নৃশংস হত্যাকাণ্ডে সপরিবারে প্রাণ হারান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ধানমন্ডির বাসভবনে ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে (শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল) এবং দুই পুত্রবধূ (সুলতানা কামাল ও রোজী জামাল)। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক। একই দিনে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি; ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর মেয়ে বেবি, ছেলে আরিফ, নাতি সুকান্ত বাবু, ভাতিজা সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খান হ|ত্যাকাণ্ডের শিকার হন।

ঐ সময় বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মেয়াদে ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করা হতো এবং এদিন সরকারি ছুটি থাকত।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর, অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে—যা বর্তমানেও বহাল রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট