1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন

মোশারফ হোসেন খান: শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে খান: সিলেটে চাঞ্চল্যকর শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি।

বুধবার (১২ আগস্ট) দুপুর ২টায় সিলেট নগরীর আদালত পাড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি, কবি ও সাংবাদিক সুনির্মল সেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত শিশু ফাহিমার মা। তিনি আবেগাপ্লুত কণ্ঠে তার মেয়ের হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, “আমি আমার সন্তানকে হারিয়েছি। আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমার মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করা হোক। আমি আমার মেয়ের হত্যার ন্যায়বিচার চাই।”

ফাহিমার মায়ের এই হৃদয়স্পর্শী বক্তব্যে মানববন্ধনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং শিশু ফাহিমা হত্যার দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমাকে হত্যার ঘটনায় জড়িত ঘাতক জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় হয়ে থাকলে তা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত কার্যকরের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শিশু হত্যার মতো নৃশংস ও মর্মান্তিক ঘটনায় কোনো ধরনের শিথিলতা, গাফিলতি কিংবা দীর্ঘসূত্রিতা মেনে নেওয়া যায় না। ফাহিমা হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করে দোষীর সর্বোচ্চ আইনানুগ শাস্তি কার্যকরের মাধ্যমে সমাজে শিশুদের নিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।

এ সময় বক্তারা মামলায় শিশু ফাহিমাকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই আসামিকে খালাস দেওয়ার বিষয়েও নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, যদি ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ ও আইনগত ভিত্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, শিশু ফাহিমার হত্যার ন্যায়বিচার শুধু একটি পরিবারের দাবি নয়; এটি সমগ্র সমাজের দাবি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অপরাধীর সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হলে শিশুদের নিরাপত্তার বিষয়ে একটি সুস্পষ্ট বার্তা যাবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিহত শিশু ফাহিমার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট