
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটসহ দেশ এবং বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী কামাল হাসান জুয়েল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের মেলবন্ধন। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। সিলেটসহ ২৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক মোবারকবাদ- ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
পরিশেষে কামাল হাসান জুয়েল দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।