1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত এনজেএল হসপিটাল ও ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হেড-নেক ক্যান্সার ডে পালিত হিন্দু ও মুসলিমরা এক থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে: অভিজিৎ সিকেটের গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য: অতিষ্ঠ এলাকাবাসী paypal casino uk Secure Fast Deposits and Withdrawals ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন : স্থায়ী রাষ্ট্রপতি তাহলে কি আইরিন খান? স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা Wyns Casino Anmeldung: Anleitung für schnellen und sicheren Eintritt ins Spielerkonto Casino Kingdom Angebot: Informationen zu den Voraussetzungen für Anfänger Realz Casino – Innovative Spielautomaten und verlockende Bonus-Promotionen für Spieler aus Deutschland

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে-এর সভাপতিত্বে এবং জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. সাহাব উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, বিএনপি নেতা শওকাত আলী বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অনুপ দে, মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ্র, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সনজিত কুমার সিংহ ও অনিমেষ দাশ মান্না, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাশ, জেলা শাখার সদস্য ও সাংবাদিক জনি কান্ত শর্মা, জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক শংকর দাস, সদস্য সচিব জয়তী রানী বিশ্বাস, উপজেলা মহিলা বিএনপির সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদক রাহেলা আক্তার, পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবুল মিয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বজলু মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. সাহাব উদ্দীন বলেন, “উন্নয়ন তালিকায় উপজেলার ১৭টি মন্দিরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্দিরে যাতায়াতের ছোট ও ভাঙাচোরা সড়কসমূহ সংস্কার এবং শ্মশানের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি জায়গা নির্ধারণ করে একটি মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। সনাতন সম্প্রদায়ের উন্নয়ন কার্যক্রম কোনোভাবেই থেমে থাকবেন না আমাদের মন্ত্রী মহোদয় আরিফুল হক চৌধরী।

তিনি আরও বলেন, “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোনো রাজনৈতিক সংগঠন নয়। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এর মূল লক্ষ্য হচ্ছে মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং সনাতন সমাজের অগ্রগতি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ আরও এগিয়ে যাবে।”

প্রধান বক্তার বক্তব্যে অর্জুন ঘোষ বলেন, “আগামী দিনের সনাতন সমাজের নেতৃত্ব গড়ে তুলতেই একটি শক্তিশালী ও কর্মমুখী কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন ধরে সনাতন সম্প্রদায়ের নানা দাবি-দাওয়া উপেক্ষিত হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করার।”

সভাপতির বক্তব্যে খোকন রঞ্জন দে বলেন, “কমিটিতে শুধু পদধারী নয়, প্রকৃত কর্মীদের স্থান দেওয়া হবে। যারা সমাজ ও সংগঠনের জন্য কাজ করবেন, তারাই নেতৃত্বে আসবেন। সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি সামাজিক ও সাংগঠনিক প্ল্যাটফর্ম। সনাতন সমাজের অধিকার, উন্নয়ন ও কল্যাণে কাজ করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য।”

সভায় স্থানীয় পর্যায়ে আরও বক্তব্য রাখেন কৃষ্ণ ধন সিংহ, কানন্দ্র সরকার, দশরথ দাস, সুনীল বিশ্বাস, রতি বাবু, কিশোর রঞ্জন দে, করুণা মোহন দে, শৈলেন চন্দ্র নাম, হারান দাশ, প্রণজিৎ দাশ, শংকর বিশ্বাস, অঞ্জন শীল, কাজল রায়, রাধিকা সিংহ, দীপক সিংহ, গোপাল দাশ, ভাষান দাশ, বরিন্দ্র দাশ ও শুসেন দাস সহ আরও অনেকে।

সভার শুরুতে শ্রী মগবত গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ উপজেলার মন্দিরসমূহের সার্বিক উন্নয়ন, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা সনাতন সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখাকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজনদের মতামতের ভিত্তিতে উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট