1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন আনাই, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জীবন বাউরী, নেত্রী বাউরী, গোলাপ বাউরী, রুপা বাউরী, সরুপা বাউরী প্রমুখ।

অন্ষ্ঠুানে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, চা শ্রমিকরা আমাদের সমাজের অন্যতম পরিশ্রমী ও অবহেলিত অংশ। তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ব্যাটারি চালিত রিকশা মালিক ও শ্রমিকরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এরপরও তারা নিজেদের সাধ্যমতো শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা বলেন, রিকশা মালিক-শ্রমিকরা নিজেদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও দেশ, জাতি ও সমাজের কল্যাণে সেবামূলক কাজ সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত চা শ্রমিকরা এই মানবিক সহায়তা পেয়ে রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট