
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ সারাদেশের ব্যবসায়ী ও জনসাধারণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিলেট ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হাদী পাভেল আরো বলেন, ঈদুল ফিতর ধনী-গরিবসহ সব শ্রেণির মুসলমানের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের দিনে আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন তৈরি করতে হবে। হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠন এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্ঠা চালাতে হবে।
তিনি সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক- এই কামনা করেন। ঈদের এই আনন্দ সবার মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।