1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল হক বেলালের ইফতার ও দোয়া মাহফিল গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল হাজী মামুনুর রহমান মামুন পরিবারবর্গ-এর নগদ অর্থ বিতরণ ধর্মপাশায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিসিক ‘র ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোঃ মোহন ধনী গরীব সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি- কয়েছ লোদী

সিলেটে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: সিলেট জেলায় বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ চারটি উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

আজ (শনিবার) বেলা ২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।

চেক বিতরণ কার্যক্রমের আওতায় “ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ”, “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন”, “আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন” এবং “১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন” প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়। এ সময় মোট ২১টি চেকের মাধ্যমে ভূমির মালিকদের মধ্যে সর্বমোট ১১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৬৯৫ টাকা ৬০ পয়সা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ভূমির মালিকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট