1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ ও প্রবাসের সবাইকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জিল্লুল হকের ঈদের শুভেচ্ছা সিলেটের ব্যবসায়ীসহ সবাইকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাদী পাভেলের ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ সিলেটসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা সাবুল মিয়া ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী সিসিকের ১নং ওয়ার্ডে শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ সিলেটসহ দেশবাসীকে ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আজমের ঈদ শুভেচ্ছা দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের ঈদ শুভেচ্ছা দুই উপজেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উচ্চ পর্যায়ে দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার বিকালে নগরীর তালতলাস্থ একটি রেস্তোরার রার হলরুমে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, লাখো শহীদের রক্তে কেনা, পীর আউরিয়া সুফি সাধকের বাংলাদেশে ভোট, রাজনীতি, স্বাস্থ্যে, খাদ্যে সর্বত্র অবৈধ কারবার ও ইঞ্জিনিয়ারিং ব্যক্তিবর্গদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সোনার বাংলাদেশকে হিরার বাংলাদেশে পরিণত করতে হলে চোরতন্ত্র, পরিবারতন্ত্র ও দলবাজীর প্রক্রিয়া দমন করতে হবে। এগুলো দমনে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, বিচারপতি ও সরকারি প্রথম শ্রেণি কর্মকর্তাদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিধান কার্যকর করতে হবে। শক্তিশালী ন্যায়পাল ও স্বাধীন দুদক গঠন না করে যারা দুর্নীতি ও শুদ্ধাচারের কথা বলে তারা মুনাফিক ও গদ্দার।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

বক্তব্য রাখেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবুল হাশেম চৌধুরী, ফোরামের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ সভাপতি মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক ড. চিন্ময় চৌধুরী মিতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি মেম্বার এনামুল হক আবুল, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুল গফুর, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফিজ ক্বারী এম মইনুল ইসলাম আশরাফী, কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক মিজান গাজী।

উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক বিজনেস ফাইল সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায়, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, দপ্তর সম্পাদক আব্দুল মোতাওয়ালী ফলিক, সহ প্রচার ও প্রকাশানা সম্পাদক শাহীদুর রহমান জুনু, সহকারী প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, ভাষানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমীদ, কেন্দ্রীয় সদস্য সমাজসেবী আবু তাহের, মাহবুব ইকবাল মুন্না, আরিফুর রহমান চৌধুরী, রেজাউল করিম লিটন, শেখ লুৎফুর রহমান লিলু, নগর হকার্স নেতা খোকন ইসলাম, তাজরীহান জামান এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখন, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী ও মিজানুর রহমান, জুয়েল আহমদ নিপু প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়া করেন সিলেট মহানগর শাখার সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী। আলোচনা শেষে ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র আইনজীবী মরহুম নাসির উদ্দিনের রুহের মাগফেরাত, দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট