1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ সিলেট ৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের পক্ষ থেকে ঈদের উপহার বিতরণ ও দোয়া মাহফিল ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল হক বেলালের ইফতার ও দোয়া মাহফিল গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল হাজী মামুনুর রহমান মামুন পরিবারবর্গ-এর নগদ অর্থ বিতরণ ধর্মপাশায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিসিক ‘র ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোঃ মোহন ধনী গরীব সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি- কয়েছ লোদী

সিসিকের ২৫নং ওয়ার্ডের আলোচনায় কাউন্সিলর প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
এখন সিলেট ডেক্স  :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ডের আলোচনার শীর্ষে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী কামাল হাসান জুয়েল। তিনি দীর্ঘদিন যাবদ রাজনীতির পাশাপাশি সমাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি মানবসেবার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণের ফলে জনসম্মুখে কামাল হাসান জুয়েলের নাম এখন বেশ আলোচনায়।
কামাল হাসান জুয়েল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য, দক্ষিণ সুরমা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
জনাসাধারণ বলেন, অতীতে এই ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। বিগত ১৭ বছর বিএনপির কোন শক্তিশালী ক্যান্ডিডেট এই ওয়ার্ডে ছিলেন না। কামাল হাসান জুয়েল ২৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন তরান্বিত হওয়ার পাশাপাশি জনগণ সেবা পাবেন।
জানা যায়, ১৯৯৮ সাল থেকে লন্ডন সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের মাধ্যমে গরীব দুখী অসহায়দের মধ্যে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। এই সংগঠনের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন কামাল হাসান জুয়েল। তাছাড়া পারিবারিকভাবেও রমজান মাসে ঈদ, বন্যা, শীতকাল, করোনাকালীন সময়ে বহিঃবিশ্বে দক্ষিণ সুরমার সবাইকে নিয়ে গঠন করা হয় সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড। এই সংগঠনের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন জুয়েল। এই ফোরামের মাধ্যমে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন ঘরে ঘরে পৌঁছে দেওয়া, ফ্রি ঔষধ, অসুস্থ রোগীদের ও পরিবারকে খাদ্যসামগ্রী, সেনিটাইজেশন সরবরাহ, সচেতনতামূলক লিফলেট, নগদ আর্থিক সাহায্য সিলেট বিভাগ জুড়ে চালানো হয় মানবিক কার্যক্রম।
এছাড়াও পারিবারিক চ্যারিটির মাধ্যমে টিউবয়েল স্থাপন, অসহায়দের ঘরবাড়ি সংস্কার, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিকভাবে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর মাধ্যমেও কামাল হাসান জুয়েল গরিব ও অসহায়দের সহযোগিতার মাধ্যমে অসংখ্য মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন। যা এখন চলমান রয়েছে। বন্ধুদের অরাজনৈতিক সংগঠন ‘সুরমা পারের আড্ডার’ মাধ্যমে কামাল হাসান জুয়েল অসংখ্য মানবিক কাজ করেছেন। উচ্চশিক্ষিত ও মানবিক গুণাবলী সম্পন্ন কামাল হাসান জুয়েলের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক ইতিহাস রয়েছে।
রাজনীতির মাঠে মেধাবী দক্ষ সংগঠক কামাল হাসান জুয়েলের শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে ঘলিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়াও সরকারের মন্ত্রী এমপিদের সাথে রয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত হৃদ্রতা পূর্ণ সম্পর্ক। তিনি যদি কাউন্সিলর নির্বাচিত হন তাহলে এই ওয়ার্ড সিলেটের মধ্যে ব্যতিক্রমী ও মডেল হিসাবে রূপান্তরিত হবে।
আলাপকালে কামাল হাসান জুয়েল বলেন, মানবসেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছি। সিসিকের ২৫নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হবো। জনগণ আমাকে মূল্যায়ন করে ভোট দিয়ে বিজয়ী করলে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম তরান্বিত এবং মানুষের খুব কাছে থেকে সেবা করে যাবো ইনশাআল্লহ। বিঞ্জাপন -০০১

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট