1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন সিসিকের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদের সভাপতিত্বে ইফতার বিতরণ দোয়া মাহফিল। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী সালমান আহমদ দেশ ও প্রবাসের সবাইকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জিল্লুল হকের ঈদের শুভেচ্ছা সিলেটের ব্যবসায়ীসহ সবাইকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাদী পাভেলের ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ সিলেটসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা সাবুল মিয়া ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী সিসিকের ১নং ওয়ার্ডে শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ

সিলেট সার্কিট হাউজে ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক পরিস্থিতি বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সিলেট সার্কিট হাউজে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং জোরদার করতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার ব্যবস্থাপনা কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশনা দেন।

পর্যটন নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সিলেটের পর্যটন এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি ঈদের ছুটিতে পর্যটকদের সুবিধার্থে হোটেল মালিকদের সঙ্গে সমন্বয় করে পর্যটন এলাকার হোটেলগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। পর্যটনস্পটগুলোতে সিটি কর্পোরেশনের উদ্যোগে মোবাইল টয়লেট ও বিশুদ্ধ পানির ট্যাংকের ব্যবস্থা রাখার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ঈদের সময় চোরাচালান, বালু ও পাথর পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করতে হবে। ঈদযাত্রায় সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে কঠোর নজরদারিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সভায় সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সম্মুখীন সমস্যাবলী সম্পর্কে অবগত হন মন্ত্রী। তিনি উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিলেট জেলা প্রেস ক্লাব ও সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট