1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাট: ডিবি-পুলিশের ‘টাকার মেশিন’ চোরাকারবারি শ্যামকালা! সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা ইউসুফ সেলু সিলেটসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুবনেতা গোলাম মাহমুদ আজম সিলেটসহ দেশবাসীকে মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্করের ঈদ শুভেচছা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সামিউর রহমান মুসার ঈদ শুভেচছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ঈদুল আজহা উপলক্ষে মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. সালেহ চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা

সিলেটে ‘১১ দলীয় ঐক্য’র লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি সরকার, সিলেটে লিফলেট (প্রচারপত্র) বিতরণ কর্মসূচি পালন করেছে ‘১১ দলীয় ঐক্য’। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচিতে ১১ দলের জেলা ও মহানগরের শীর্ষ নেতা-নেত্রী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন- বর্তমান সরকার জনগণের রায় অমান্য করে গণবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি সরকার। জনগণের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস এবং রাষ্ট্রকে একদলীয় শাসনে পরিণত করার অপচেষ্টা সহ্য করা হবে না।

নেতৃবৃন্দ আরও বলেন- ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বারবার জনগণের মতামত উপেক্ষা করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। এর মাধ্যমে দেশে কার্যত গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে রাজপথই হবে চূড়ান্ত জবাবের মঞ্চ। জনগণকে সাথে নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে ১১ দল।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- ‘১১ দলীয় ঐক্য’র অন্যতম শরিক দল এনসিপি-এর সিলেট মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম-সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা ও সাগঠনিক সম্পাদক রিপন মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট