1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

এমসি কলেজে তিন দিনব্যাপী বইমেলা শুরু কাল

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

আলী হায়দার সিদ্দিকী মৃদুল :: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলা-২০২৬’। আগামী ১৩, ১৪ ও ১৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলায় বই বিক্রির পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন।
আগামীকাল সকাল ১০টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকমল হোসেন মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ।

মেলার প্রতিদিনের কর্মসূচিতে থাকছে ভাষা ও সাহিত্যবিষয়ক আলোচনা, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, দেশাত্মবোধক গান, লোকসংগীত, নাটক, নৃত্য এবং পুরস্কার ও সম্মাননা প্রদান।

আয়োজকেরা জানান, সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ, রোভার স্কাউট ও বিএনসিসিসহ সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।

মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের বলেন, ‘বইমেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।’

আয়োজকেরা আশা করছেন, বইপ্রেমীদের পদচারণায় জমে উঠবে মেলা প্রাঙ্গণ এবং শেষদিনেও থাকবে পাঠকদের ব্যাপক ভিড়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট