1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজন: এমসি বিশ্ববিদ্যালয় কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত সিলেটে ‘১১ দলীয় ঐক্য’র লিফলেট বিতরণ কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল এমসি কলেজে তিন দিনব্যাপী বইমেলা শুরু কাল সিলেটে পাহাড় কাটায় বাধা দেয়ায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি কুষ্টিয়ায় দৌলতপুরে মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,মব সৃষ্টি ‘পীর’ নিহত শিমুলতলা-নওগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: তিন ড্রেজার ও তিন নৌকা আটক, বিপুল বালু জব্দ

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হলেন আব্দুল মাজিদ চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আব্দুল মাজিদ চৌধুরী। সম্প্রতি পত্রিকাটির সম্পাদক মারুফ খান কামাল তাকে নিয়োগ প্রদান করেছেন।

মো: আব্দুল মাজিদ চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে তার বস্তুনিষ্ঠ প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং জনমানুষের কথা আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “প্রতিদিনের বাংলাদেশ-এর মতো একটি জাতীয় পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। আমি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করবো।”

পত্রিকার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সিলেট অঞ্চলের সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে।

এদিকে, এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ায় আব্দুল মাজিদ চৌধুরীকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধির দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজ সংক্রান্ত বিষয়ে mazidchy786@gmail.com ও 01306042467 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট