সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করতে চান ব্যবসায়ী হিল্লাল আহমেদ হেলাল।
উল্লেখ যে তিনি ৩নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য প্রয়াত বিল্লাল আহমেদ (মেম্বারের) ছোট ভাই তৎকালীন বড় ভাই বিল্লাল মেম্বার থাকা অবস্থায় ও তিনি স্হানীয় ওয়ার্ডবাসী জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। ৩নং ওয়ার্ডের মানুষের বিপদে সহায়তার হাত বাড়িয়েছেন। তাই বড় ভাইয়ের মতো নিজেকে স্হানীয় এলাকাবাসীর স্বার্থে জনপ্রতিনিধি হয়ে কাজ করতে চান। পাশাপাশি এলাকার উন্নয়ন করতে চান। ৩ নং ওয়ার্ডের টুকেরগাঁও এলাকার বাসিন্দা মো. মানিক মিয়া বলেন, ‘হিল্লাল আহমেদ হেলাল একজন সমাজকর্মী হিসেবে সব সময় তিনি আমাদের বিপদে-আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই তাঁকে ডাকা হয়,তখনই তিনি ছুটে আসেন। আসন্ন ইউপি নির্বাচনে দলমত- নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা হিল্লাল আহমেদ হেলাল কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থে হিল্লাল আহমেদ হেলাল কে এলাকাবাসীর সুযোগ দেওয়া উচিত।
’হিল্লাল আহমেদ হেলাল বলেন, আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রতিবন্ধী, বয়স্ক বিধবা ভাতা ও শিক্ষা,এবং অসহায় দরিদ্র পরিবারের জীবন মানের উন্নয়নে তাঁদের কল্যাণে ও অধিকার আদায়ে আমি কাজ করতে চাই।’ আমি আশাবাদী। সামনে আসন্ন স্হানীয় ইউপি নির্বাচনে জনগণের পবিত্র আমানত ভোটে জয়ী হয়ে আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করে জনগণের ইচ্ছা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এ ছাড়াও সমাজে অবহেলিত ৩নং ওয়ার্ডবাসীকে সাহায্য ও সহযোগিতায় কাজ করতে পারব।’