কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি এবং নতুন রিসোর্ট ভবন নির্মাণকাজ পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার বিকাল চারটায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ও পরিকল্পণাধীন নতুন ভবন নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন পুলিশের অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, পিপিএম এবং সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তারা ফাঁড়ির বিভিন্ন কার্যক্রম ও নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক নূরুল মুস্তাকিম বাদশা, উপজেলা যুবদলের সদস্য মুজাফর আলী ও, ৩ নং তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য হযরত আলী, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সংশ্লিষ্টরা ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম এবং নির্মাণাধীন ভবনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।