বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, ইলিম অর্জনের সাথে নিজেকে প্রজ্ঞাবান করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন সবসময় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে চলতে হবে এবং আদর্শিত মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করতে কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং মানুষের সাথে নম্র ভাবে কথা বলতে হবে ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত ২২ আগস্ট, শনিবার বাদ যোহর উপজেলাধীন সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম জেলার সভাপতি ইমরান আহমদ সুফি।
সংগঠনের সিলেট সদর পূর্ব উপজেলার সভাপতি আব্দুল আলিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিয়াকত খাঁন ও সহ সাধারণ সম্পাদক পাবেল আহমদ ফারহান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী,সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহা. শরীফ উদ্দিন, আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলা সভাপতি কারী নুরুল হক, লতিফিয়া কারী সোসাইটি সদর পূর্ব উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার,কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মাওলানা বদরুল আলম,জালালাবাদ দারুস সুন্নাহ আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী,সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন আল ইসলাহ সৌদি আরবের সমন্বয়ক কারী শামসুল ইসলাম,রিয়াদ আল ইসলাহ সৌদি আরবের সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন,সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ অফিস সম্পাদক আলমগীর হোসাইন,সহ প্রশিক্ষণ সম্পাদক সাবিল আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ,সাবেক উপজেলা সভাপতি আব্দুল করিম।
সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্টানে এসময় আরো উপস্থিত ছিলেন– সিলেট সদর পূর্ব উপজেলা শাখার সহ সভাপতি রাকিব আলী,সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ,জয়নাল আবেদীন,মারুফ আহমদ, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সামাদ,সহ প্রচার সম্পাদক ইসলাম উদ্দিন,ফখরুল ইসলাম,অর্থ সম্পাদক হুসাম উদ্দিন,অফিস সম্পাদক দিলওয়ার হোসেন,প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান,সহ প্রশিক্ষণ সম্পাদক আল আমিন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক আহমদ,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক খাইরুল ইসলাম,আব্দুল হক, সদস্য নুরুজ্জামান,জুবায়ের রুহি,আব্দুল মুকিত, আজিজুল ইসলাম মুজাক্কির,হুমায়ুন আহমদ, আহমেদ মাহিম,মিনহাজুল আমিন,মাহমুদুল হাসান ও উমর ইসলাম নাইম প্রমুখ।