ভিসা পেয়ে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচজেড এসোসিয়েটে এর উদ্যোগে প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নগরীর জল্লারপাড়স্থ গ্রান্ড প্যালেস হোটেলে এক আনন্দঘন পরিবেশে দেশ ত্যাগের প্রাক্কালে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রি-ডিপারচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউন্সিলার সৈয়দা সামিহা ও প্রান্তি দাশের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএইচ জেড এসোসিয়েট বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার (সিএম) ওয়াহিদ জামান।
প্রধান অতিথি বক্তব্যে কান্ট্রি ম্যানেজার (সিএম) ওয়াহিদ জামান শিক্ষার্থীদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও করণীয় নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। তিনি বলেন,একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বায়নের এ যুগে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের বাইরে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে হবে। বৃটেনে অবস্থান কালে সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক নিয়ম-শৃঙ্খলা, সমাজিক ও রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলে কঠোর অধ্যাবসায় ও পরিশ্রম করে স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রেখে চললে একজন শিক্ষর্থীর জীবনে সফলতা আসবেই।
প্রি-ডিপার্চার অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএইচ জেড এসোসিয়েট সিলেটের দরগাহ গেইট কর্পোরেট শাখার ম্যানেজার তাহমিনা আক্তার, চৌহাট্টা শাখার ম্যানেজার সৈয়দা ফাতিহা, এমআইই ইংলিশ একাডেমি সিলেটের কো-অর্ডিনেটর তাহমিদুল ইসলাম, মিডিয়া ও এডমিনেষ্ট্রেটিভ অফিসার সাংবাদিক ছিদ্দিকুর রহমান। এছাড়াও এএইচ জেড এসোসিয়েটে সিলেটের উভয় শাখায় কর্মরত বিভিন্ন কাউন্সিলার, কমপ্লায়েন্স, এপ্লিকেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এএইচ জেড এসোসিয়েট সিলেটের পক্ষ থেকে প্রধান অতিথি সিএম ওয়াহিদ জামানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় ও রাফেল ড্র এ অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী ও কাউন্সিলদের পুরষ্কার প্রদান করা হয় সবশেষে প্রি-ডিপার্চারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিরা এএইচ জেড এর দেওয়া নৈশভোজে অংশগ্রহনকরেন।
উল্লেখ্য, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক পরিচিত শীর্ষ উচ্চ শিক্ষাবিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান এএইচ জেড এসোসিয়েট গত এক দশক থেকে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, নাইজেরিয়া, মিশর, সৌদি আরব, নেপাল, ভুটান, কুয়েতসহ বিশ্বের ষোলটি দেশে থেকে ইউকে'তে উচ্চ শিক্ষালাভে আগ্রহী শিক্ষার্থীদের বিনামূল্যে পরামর্শ দেওয়া থেকে ভিসা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে। বিগত বছরগুলোতে এএইচ জেড এর মাধ্যমে শুধু সিলেট অঞ্চল থেকে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ইউকে পাড়ি দিয়েছেন। যাদের বড় একটি অংশই এখন সেদেশে বৈধভাবে নাগরিকত্ব পেয়ে স্হায়ীভাবে বসবাস করছেন। এএইচ জেড এসোসিয়েট নামের এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই প্রকৃত শিক্ষার্থীদের ইউকে গমনে স্বাগত জানায় এবং নানাভাবে তাদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে সম্পর্ণ বিনামূল্যে ভিসা প্রসেসিং করে থাকে।