আগামী ১লা আগস্ট শ্রমিক সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে এক প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বুরহান উদ্দিন ভান্ডারী, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল, মাশরুখ জলিল, দেলোয়ার হোসাইন, ধানিছ আহমেদ ও রাজু কান্তি দাশ, ৬ নং ওয়ার্ডের সভাপতি শহীদ বক্স, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭ নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম, সদস্য সচিব মোহাম্মদ মিলন, ৮ নং ওয়ার্ডের সভাপতি মর্তুজ আলী, সদস্য সচিব সীমান্ত চন্দ্র দাস, ৯ নং ওয়ার্ডের সভাপতি খায়রুল ইসলাম, সদস্য সচিব সোহেল আকন্দ, ১০ নং ওয়ার্ডের সভাপতি মিজু আহমদ, সদস্য সচিব এনাম হোসেন, ১৭ নং ওয়ার্ডের সভাপতি নাজির আহমদ, সদস্য সচিব তাজুল ইসলাম, ১৮ নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, সদস্য সচিব আলমগীর হোসেন সালমান, ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কাইয়ুম, সদস্য সচিব সুমন আহমদ, ৩৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মুসলিম মিয়া, সদস্য সচিব আবুল কাশেম, ৩৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সুবহান, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ডের সভাপতি মুমিন আহমদ, সদস্য সচিব অলিউর রহমান, ১০ নং ওয়ার্ডের শ্রমিকনেতা শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. মিজানুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। রিকশা ও ইজি বাইক চালকেরা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। অথচ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকেরা প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আমাদের রুটি-রুজির ওপর আঘাত হানা কোনোভাবেই কাম্য নয়।
বক্তারা আরো বলেন, এই সেক্টরের সাথে জড়িত হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় ও অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। তাই আগামী ১লা আগস্ট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের শহীদ সোলেমান হলে আয়োজিত শ্রমিক সমাবেশকে যেকোন মূল্যে সফল করতে হবে। সমাবেশ সফল করতে সিলেটের সকল স্তরের শ্রমিক ও মালিকদের দলে দলে যোগ দেওয়ার নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ১লা আগস্টের প্রচারণার জন্য লিফলেট বিতরণ করা হয়।