1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

আন্তঃজেলা ডাকাত সদস্য সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটে শাহপরান (র.) থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বেলালকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) এসআই রুকনের নেতৃত্বে একটি বিশেষ টিম শাহপরানের মিরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বেলাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। সে শাহপরানের মিরাপাড়ার বি/১৪২-এর বাসিন্দা ও তার পিতার নাম মৃত কালা মিয়া।

দক্ষিণ সুরমা থানার ২৪, ২৪/১২/২০০৬ মামলায় বেলালকে পেনাল কোডের ৩৯৫ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত । গত ২১ মে সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ মো. মাহমুদুল হাসান খান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় দক্ষিণ সুরমার তেতলি এলাকার হাজী মজনু মিয়া পেট্রোল পাম্পের সামনে একটি গাড়ির গতিরোধ করে ডাকাতদল প্রায় ১৫ লক্ষ টাকা ডাকাতি করে। ওই দিনই দক্ষিণ সুরমা থানায় এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়। ডাকাতি মামলায় বেলালকে ৬ নম্বর আসামী করা হয়।

এসএমপির শাহপরান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজিবুর রহমান বেলালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট