1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে শেখ কবির আহমদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আজ ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোঃ কবির আহমদ।

এক বিবৃতিতে তিনি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, “শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড এবং আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় আমাদের সন্তানেরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ভালো ফলাফল অর্জন করবে এবং পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে—এটাই আমার প্রত্যাশা।”

শেখ মোঃ কবির আহমদ বিবৃতিতে পরীক্ষার্থীরা যাতে অত্যন্ত শান্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেজন্য সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

একই সাথে তিনি বর্তমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন থাকার এবং অভিভাবকদের ধৈর্যশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট