1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাফিল উদ্দিন কবির সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সিলেটের খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শাফিল উদ্দিন কবির সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন।

গত ২৯ জুন সোমবার সকালে যুক্তরাজ্য থেকে সরাসরি একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের এসে পৌঁছান। এ সময় যুব সমাজের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানা।

সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদের বড় ভাই খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাফিল উদ্দিন কবির সিলেটে সফরকালে নিজ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশ গ্রহণ করবেন।

এছাড়াও খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করলেও শাফিল উদ্দিন কবির নিজ এলাকার শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

শাফিল উদ্দিন কবিরের নেতৃত্বে খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানোর পাশাপাশি মানব সেবামূলক কাজ পরিচালিত হচ্ছে।

যুক্তরাজ্য প্রবাসী শাফিল উদ্দিন কবিরের এই সংক্ষিপ্ত বাংলাদেশ সফর এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং প্রবাসী ও দেশে অবস্থানরত মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে স্থানীয়রা আশাবাদী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট