1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুর অভিনন্দন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী সামছুল ইসলাম টিটু।

 

২৮ জুন শনিবার এক শুভেচ্ছা বার্তায় সামছুল ইসলাম টিটু বলেন, মানবসেবার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার এম এ সালাম দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা, সততা এবং জনকল্যাণে নিবেদিত মানসিকতা এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানবিক করে তুলবেন।

 

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে এ প্রতিষ্ঠান দেশব্যাপী মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে।

শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু ব্যারিস্টার এম এ সালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে মানবকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট