1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

এখন সিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ২৫ কোটি চারা রোপণের এই মহৎ উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ থেকে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, মোগরাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সাধারণ সম্পাদক জামাল আহমদ, জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক সামসুর রহমান শামীম, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, শরীফ আহমদ, খায়রুল আমিন রাফসান প্রমুখ।

কর্মসূচি শেষে অতিথিরা উপজেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট