1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) পরিচালিত রিটেইল সেলস প্রকল্পের উদ্যোগে সিলেটে একটি এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি), সিলেটে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিঙ্গার, এম অ্যান্ড এন, অ্যাপেক্স, এলান পয়েন্ট, পাইকারি বাজার, মিরর, এক্সট্যাসি, ক্লাব হাউস এবং ডিওর ব্র্যান্ড। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দক্ষ জনবল উন্নয়ন, নিয়োগ প্রক্রিয়া এবং কর্মসংস্থান সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম ও স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগ তুলে ধরেন জেলা সমন্বয়কারী মো. আরিফ। পরে রিটেইল সেলস প্রকল্পের জেলা ব্যবস্থাপক শায়েদ আহমদ এমাদ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি রাউন্ডটেবিল আলোচনা পরিচালনা করেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ব্র্যাক লার্নিং সেন্টার, সিলেটের অপারেশন ম্যানেজার সাদাত মোসাদ্দেক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও ব্র্যাকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট