1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই: সামছুল ইসলাম টিটু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজারের জাহানপুরস্থ সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী সামছুল ইসলাম টিটু বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড| শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই। অর্ধ-বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রস্তুতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই সকল শিক্ষার্থীকে মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী, দক্ষিণ সুরমার কৃতিসন্তান ডাঃ জুবায়দা রহমান একজন শিক্ষানুরাগী ও মানবিক চিকিৎসক।  তিনি সবসময় শিক্ষা, মানবসেবা এবং নৈতিক মূল্যবোধের চর্চাকে গুরুত্ব দিয়ে আসছেন। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অভিভাবক বিশিষ্ট মুরব্বী চেরাগ আলীর সভাপতিত্বে ও সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রাহাদ উজ্জামান রাহাদের পরিচালনায় অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৬ এর প্রবেশ পত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত, মোগলাবাজার ইউনিয়ন যুবদের সভাপতি, সাবেক মেম্বার সাইফুল ইসলাম, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান।বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আব্দুস ছামাদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিছবাহ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুবনা আক্তার।

শিক্ষার্থী মারজান আহমদের পবিত্র কুরআন তেলোওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী সামিয়া আক্তার ছামী, আদনান আহমদ।

উপস্থিত ছিলেন সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক চাঁদনী বর্ধন, মুজাহিদুল ইসলাম, রোকশানা আক্তার, বিউটি বর্ধন, রাজিয়া সুলতানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবী সামছুল ইসলাম টিটু আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি বিশেষ নজর রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট