1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসারের কোনো বিকল্প নেই। আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে শুধু তাত্ত্বিক ডিগ্রি দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। আমাদের বিপুল তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে তা দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শিখিয়ে সরাসরি কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলছে। একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণ কখনো বেকার থাকে না।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসেট প্রকল্পের অর্থায়নে আয়োজিত দিনব্যাপী ‘চাকরি মেলা ২০২৬’ অনুষ্ঠানে ‘অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় কারিগরি শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকট্রনিক্স টেকনোলজি অনুষদের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী।

এর আগে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘চাকরি মেলা ২০২৬’ এর উদ্বোধন ঘোষণা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সিলেট পলিটেকনিকে অনুষ্ঠিত এই মেলায় একদিকে যেমন নিয়োগকর্তারা সরাসরি দক্ষ কর্মী খুঁজে পাচ্ছেন, অন্যদিকে আমাদের শিক্ষিত তরুণরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন। তাই এটা একটা চমৎকার মেলবন্ধন ও বটে।

সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে এমন চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই মেলার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘অ্যাসেট’ প্রকল্পের অর্থায়নে কারিগরি ও সাধারণ শিক্ষার চাকরিপ্রার্থীদের জন্য এই মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ২৪টি চাকুরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রায় ২০০টি পদের বিপরীতে ১০০০ এর অধিক আবেদন জমা পড়ে। দিনব্যাপী এই মেলায় চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন কোম্পানির পরিচিতি সেশন, নেটওয়ার্কিং এবং নিয়োগকর্তাদের সাথে সরাসরি সাক্ষাৎ, সিভি জমাদান ও ইন্টারভিউয়ের সুযোগ ছিল। মেলা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়া চলমান থাকে। মেলায় বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

দিনব্যাপী অনুষ্ঠামালায় উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী, ইন্সট্রাক্টর ( ইলেকট্রনিক) রিফাত খান, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) সরোজ কুমার হালদার, ইন্সট্রাক্টর ( ইলেকট্রিক্যাল) ও নিরাপত্তা কর্মকর্তা প্রকৌশলী আশিকুর রহমান, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) মো. গোলাম কিবরিয়া, ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

দিনব্যাপী চাকুরিমেলার বিভিন্ন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর (নন-টেক) মোসা. রুনা লায়লা চৌধুরী ও ইন্সট্রাক্টর (নন-টেক) দেবযানী তরফদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট