1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

সিলেটে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, বিগত ২৪ জুলাই বিপ্লবের পূর্বে একটি শ্রমিক সংগঠন শ্রমিকদের উপর জুলুমতন্ত্র কায়েম করেছিল। শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতো। শ্রমিকদের অধিকার আদায়ের নামে নিজেরা সুবিধাভোগ গ্রহণ করত। বর্তমান সরকারের শ্রমিক সংগঠন নতুন করে জুলুমতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না।

তিনি ১২ জুন শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত শহরের একটি অডিটেরিয়ামে থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সহ সভাপতি এস এম মনোয়ার হোসাইন, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী ও কফিল উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক, দিলশাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, বায়তুলমাল সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সভাপতি ইব্রাহিম হোসেন বাদল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বেলাল আহমদ, এডভোকেট জিল্লু হক, জাবেদুর রহমান জাবেদ, আল মোমিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট