1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকল ধর্মের হাজাঁরো ভক্তবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত ইজারা বহির্ভূত এলাকা থেকে নির্বিচারে বালু লুট

প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীর খোলা চিঠি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত ১ জুন বিদ্যুৎ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তারপর থেকে নির্দেশনা বাস্তবায়ন করছে স্থানীয় প্রশাসন।

সরকারের নির্দেশনা বাধ্যতামূলক ব্যবসায়ীরা মানলেও অনেক মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের গুঞ্জন শুনা যাচ্ছে। সরকারের নির্দেশনা পরিবর্তনের জন্য একজন ব্যবসায়ী তার মনের মাধুর্য মিশিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীর খোলা চিঠি’ শিরোনামে চিঠি লিখেছেন। আমাদের পাঠকের জন্য চিঠিটি হুবহু নিম্নে প্রকাশ করা হল-

প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীর খোলা চিঠি

প্রিয়
মাননীয় প্রধানমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় তারেক রহমান পত্রের শুরুতে সালাম গ্রহণ করবেন। আশা নয় বিশ্বাস আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আপনি ভালো আছেন। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক ও দেশের ব্যবসায়ী হিসেবে আমি ও আমরা ভালো নেই। মাসিক দোকান ভাড়া, বিদ্যুৎবিলসহ আনুষঙ্গিক ব্যয়ের সাথে ব্যবসার জন্য নেয়া ব্যাংক লোনের কিস্তি দিয়ে বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে কোনো মতে পরিবার নিয়ে যখন দিনযাপন করে আসছি ঠিক সে সময় আপনার এক নির্দেশনায় আমাদের ওপর অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। আপনি হয়ত অবগত আছেন, দেশের খুচরা দোকানের কেনাবেচা সন্ধ্যার আগ মুহূর্ত অর্থাৎ ছয়টা থেকে নয়টার সময় জমজমাট বেচা-বিক্রি হয়। আর সে সময় সন্ধ্যা সাতটায় আমাদের দোকানপাট বন্ধ রেখে খালি হাতে বাসা-বাড়িতে ফিরতে হচ্ছে। এই অবস্থায় প্রতিষ্ঠানের কর্মচারী-দোকান ভাড়া, ঋণের কিস্তি ও পরিবার চালানো দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

সুপ্রিয় দেশ প্রধান, আপনি জনসাধারণের অভিভাবক হিসেবে আমাদের খাদের কিনার থেকে বাঁচাতে পারেন। আমরা খুচরা ব্যবসায়ীরা ভালো থাকলে আপনিও প্রধানমন্ত্রী হিসেবে আরো স্বাচ্ছন্দ্যবোধ করবেন। অসচ্ছলতার মহা সড়ক থেকে
সচ্ছলতার দিকে আসতে আপনার সহায়তা ও সহমর্মিতা একান্ত প্রয়োজন। বিদ্যুতের চাপ কমানোর বিকল্প পথ খোঁজে কয়েক কোটি দোকানদার ও তাদের পরিবারকে বাঁচার পথ সুগম করে দিবেন এমনটি প্রত্যাশা করি। আমরা অনেক আশা এবং ভরসা নিয়ে বিএনপি সরকারের দিকে চাতক পাখির মত চেয়ে আছি।
অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী ও আপনার সরকারের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।

ইতি
এক ক্ষুদ্র ব্যবসায়ী

 

শেষে তিনি আরো লিখেন-
মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসতে চিঠিটি দেশের ব্যবসায়ীরা শেয়ার দিন, প্লিজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট