1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সিলেটে গুরুকূল জ্ঞানগৃহের ‘গীতা স্কুল’ র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক আগামীর পথ!

জয়দীপ চক্রবর্তী :: সেবা, ধর্ম- ঐক্য, অধিকার ও মানব সেবাই মূল মন্ত্ৰ এই স্লোগানকে সামনে রেখে ১৭ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় সিলেটের সাহেব বাজার সংলগ্ন শিমুলতলা আলীনগর শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) সিলেট জেলা শাখার আয়োজনে গুরুকূল জ্ঞানগৃহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমতি সুপ্রভা রানী কর- তিনি বলেন -আজ আমাদের সংগঠনের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি দিন। পরম করুণাময় শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আমরা আমাদের আরো একটি নতুন ‘গীতা স্কুল’ এর শুভ উদ্বোধন সম্পন্ন করলাম।

​একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে শিশুদের নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করা আমাদের মূল লক্ষ্য। আজকের এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের হাতে গীতা ও শিক্ষা উপকরণ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এই শিশুদের চোখের উজ্জ্বল স্বপ্নই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে।

আমাদের এই পথচলায় আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রী বিশেন্দু কুমার দেব, প্রধান শিক্ষক, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, শান্তিগঞ্জ, শ্রী নিপ্রেশ তালুকদার রানু, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রী দ্বীপ রায়, সদস্য সচিব, টি.এস.এস,সিলেট মহানগর শাখা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী গৌর পদ রায়, সমন্বয়কারী, টি. এস. এস কেন্দ্রীয় কমিটি।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শ্রীমতি সুমা রানী ধর, সদস্য, টি.এস.এস, সিলেট জেলা শাখা ডাঃ শ্ৰীমতি শ্ৰেয়ামনি বৈষ্ণব।

আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন টি.এস.এস, সিলেট জেলা শাখা, শ্রীমতি পপি রানী দাশ, সদস্য, টি.এস.এস, সিলেট জেলা শাখা, শ্রী জিতু বিশ্বাস।

সদস্য, টি.এস.এস, সিলেট জেলা শাখা, শ্রী বিশ্বজিৎ বিশ্বাস

সদস্য সচিব, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, শ্রী শুভ মল্লিক, সদস্য, টি.এস.এস, সিলেট জেলা শাখা শ্রী নয়ন দাস।

সদস্য, টি.এস.এস, সিলেট জেলা শাখা, শ্রী বিশ্বজিৎ বিশ্বাস, টি.এস.এস, সিলেট জেলা শাখা, শ্রী যতিন্দ্র বিশ্বাস।

সভাপতি, টি.এস.এস, আলীনগর, শিমুলতলা শাখা শ্রী নির্মল সরকার,

সাংগঠনিক সম্পাদক, টি.এস.এস, আলীনগর, শিমুলতলা শাখা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী মিন্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক, টি.এস.এস, আলীনগর, শিমুলতলা শাখা ৷।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট