1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জরাজীর্ণ কক্ষে ঝুঁকিতে শিক্ষা জামিয়া ইসলামিয়া ইসলামনগর ঈদগাহ মাদ্রাসার এক শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা আব্দুস সামাদ লস্কর মুনিম সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি ইমদাদ হোসেন চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী শুধু শিশুদের নয়, বড়দেরও হয় হাম ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ইএনটি অপারেশন করবে এনজেএল ফাউন্ডেশন কোম্পানীগঞ্জে মক্তব শিক্ষক কে কেন্দ্র করে নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগ, বিচার না পেয়ে মারধরের শিকার পরিবার

জরাজীর্ণ কক্ষে ঝুঁকিতে শিক্ষা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মো.আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খাগাইলগ্রামে অবস্থিত মনোরম শিক্ষার পরিবেশ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সালে। স্কুলটিতে নেই শিক্ষক সংকট স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা-৩৮৩ জন নিয়মিত ছাত্রছাত্রী উপস্থিতি ৮০ থেকে ৮৫% সর্বোচ্চ ছাত্রছাত্রীর উপস্থিতির জন্য জাতীয় পর্যায়ে ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে। এমনকি উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়। স্কুলের শিক্ষার্থীদের পাশের হার গড়ে ৯০ থেকে ৯৫% ও বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্ব লাভ করে। বর্তমানে জটিল সমস্যায় স্কুলটি শ্রেণী কক্ষ- সংকটে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় পুরাতন টিনশেড শ্রেণী কক্ষের বেহাল দশা দীর্ঘদিন থেকে পরিতক্ত অবস্থায় রয়েছে। ঝড় তুফানের কবলের আশংকায় শিক্ষক অভিভাবক। শ্রেণী কক্ষের-অভাবে শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। বর্তমানে (বন্যা আশ্রয় সেন্টারের) ওপরে ২টি কক্ষ আছে। ছাত্র-ছাত্রীদের পাঠদান ও স্হান সংকুলান না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় ইট লাগিয়ে নীচে ২টি কক্ষ তৈরি করেই চলছে শিক্ষা কার্যক্রম। নিয়মানুযায়ী থাকার কথা প্রায় ৮টি শ্রেণী কক্ষ, নতুন ভবন জরুরি বলে ছাত্র-ছাত্রীদের দাবী।

খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ভবন সংকটের কথা জানিয়ে প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, বলেন শিক্ষার্থীদের তুলনায় শ্রেণী কক্ষের সংকট প্রকটে বাধ্য হয়ে খোলা আকাশের নীচে ও পাঠদান করাতে হচ্ছে।গত সরকারের আমলের স্থানীয় সংসদ সদস্যের নিকট লিখিত আবেদন করেও কোন ফলাফল পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। জানাযায় স্কুলটি বর্তমানে অ্যাডহক কমিটির দায়িত্বে চলছে। পদাধিকার বলে বর্তমানে সভাপতি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, ভবন সংকট শিক্ষার্থীরা বিপাকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন এ মাসের (০৯-তারিখ) উন্নয়ন সভায় উপস্থাপন করবো আশাবাদী ভবন নির্মাণ ও শ্রেণী কক্ষ সংকট সমাধান হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট