জয়দীপ চক্রবর্তী :: ২৬শে মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করে বীর শহিদদের ৷ স্বাধীনতা দিবসে বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস ৷ বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।