1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের অন্যান্য অঞ্চল যেন সিলেটিদের মতো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে কাজ করেন : আরিফ নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি থানার মালখানায় পড়ে থাকা যানবাহন ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের তাহিরপুরে হিন্দু বাড়ী ও মন্দিরে হামলার বিচার দাবি এইচআরসিবিএম ‘র সিলেট রেঞ্জে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোম্পানিগঞ্জে পৈতৃক জমি ফেরত চেয়ে হতদরিদ্র গেদা মিয়ার আহাজারি শ্রমমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

দলীয় পরিচয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি এমরান আহমদ চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

প্রবাসীদের কাজ সহজে করে দেওয়ার আহ্বান

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছিনতাইসহ নানা কারণে সিলেটের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। মানুষের অনেক অভিযোগ-অনুযোগ আমাদের কাছে আসে। এসব অপরাধকাণ্ডে যদি রাজনৈতিক দলের পরিচয়ে কেউ জড়িত থাকেন, তবে আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি- তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিলেটসহ পুরো দেশকে কালিমামুক্ত করতে চাই। এ ক্ষেত্রে আমরা রাজনীতিবীদরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশা আল্লাহ।

রবিবার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত। আমার নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেরও অনেক মানুষ বিভিন্ন দেশে থাকেন।

প্রবাসীরা সিলেটে ফিরে যদি কোনো সহযোগিতা বা প্রয়োজনে জেলা প্রশাসনসহ বিভিন্ন অফিস-দপ্তরে যান তবে তাদেরকে একান্তভাবে সহযোগিতা করবেন, কর্মকর্তারা ভালো ব্যবহার করবেন- এই অনুরোধ রইলো। প্রবাসী হওয়ার ফলে অনেক সময় অনেক কিছু তাঁরা সহজে বুঝে উঠতে পারেন না। এসব ক্ষেত্রে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা ও সেবা দিবেন এবং সহজে যাতে তাদের কাজ হয়ে যায় সেদিকে নজর রাখবেন। সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট